ঘরে বসে নিজেই ভোটার আইডি কার্ড এর আবেদন করুন ২০২৪ ‍।। SunamTrick

 আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!

SunamTrick - এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আলোচনা করব কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করবেন। তো চলুন আজকের টিউনটি শুরু করা যাক, এখন লাইনে দাঁড়িয়ে ভোটার হওয়ার দিন শেষ। এখন থেকে ভোটার হওয়া যাবে অনলাইনে। বুধবার থেকে এ সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।নতুন ভোটার হিসেবে নিবন্ধন করতে চাইলে নির্বাচন কমিশনের services.nidw.gov.bd এই ঠিকানায় লগ অন করতে হবে। এরপর ফরম ডাউনলোড ক্যাটাগরিতে ক্লিক করে ফরমটি ডাউনলোড করে ভালভাবে পূরণ করতে হবে। কেউ ইতোমধ্যে ভোটার হয়ে থাকলে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নিবন্ধিত ব্যক্তি পুনরায় আবেদন করলে তা দন্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। নতুন ১৮ বয়সের অধিক, প্রবাসী বা বাদপড়া ভোটারগণ এই প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

এন আই ডি ( NID) কার্ড কি?

NID এর পূর্ণরূপ হলো National identity card বা জাতীয় পরিচয়পত্র। এটি বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র, বিডি স্মার্ট আইডি কার্ড নামেও পরিচিত।  জাতীয় পরিচয়পত্র 2006 সালে চালু করা হয়েছিল এবং এটি একটি কাগজ-ভিত্তিক স্তরিত কার্ড ছিল তবে বর্তমানে এটি বায়োমেট্রিক এবং মাইক্রোচিপ স্মার্ট কার্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। যেকোন বাংলাদেশী নাগরিকের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক এবং এটি বিনামূল্যে সরকার থেকে করে দেওয়া হয়। পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন শাখা দ্বারা জারি করা। জাতিয় পরিচয়পত্র 15 বছরের জন্য যেকোন সমস্যায় পুনর্নবীকরণযোগ্য।

নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগে?
নতুন ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে যে সকল কাগজপত্র জমা দিতে হয় তা নিচে দেওয়া হলো-
১. অনলাইন জন্ম সনদের ফটোকপি।
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
৩. পিতা - মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪.স্বামী/স্ত্রী'র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও কাবিননামা (প্রযোজ্য ক্ষেত্রে)
৫. রক্তের গ্রুপ নির্ণয়ের ফটোকপি।
৬. সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কতৃক নতুন ভোটারের প্রত্যয়নপত্রের মূলকপি।
৭. পূর্বে ভোটার হইনাই মর্মে আবেদনকারীর অঙ্গিকারনামা (২০/- কোর্ট ফি সহ)
৮. ট্যাক্স রশিদ এবং বিদ্যুৎ বিল কপি।
৯. অনলাইনে আবেদনকৃত ফরম (ফরমের ৩৪ ও ৩৫ নং ক্রমিকে বাবা - মায়ের NID নম্বর ও স্বাক্ষর এবং ৪০,৪১,৪২ নং ক্রমিকে উক্ত ওয়ার্ড সদস্যের নাম NID নম্বর ও স্বাক্ষর (সীলসহ) থাকতে হবে।
বিঃদ্রঃ সকল কাগজপত্রাদি A4 সাইজের কাগজে এবং সকল ফটোকপি ১ম শ্রেণির কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে প্রদান করবেন। (অস্পষ্ট  কোনো কাগজপত্র গ্রহণযোগ্য নহে।

তুন ভোটার হওয়ার নিয়ম

আপনার বয়স যদি আঠার পূর্ণ হয় এবং ভোটার না হয়ে থাকেন তাহলে নিচের নিয়ম অনুসরণ করে খুব সহজেই ভোটার হতে পারেন। ভোটার নিবন্ধন সাধারণত নভেম্বর থেকে জানুয়ারী মাসের মধ্যে হয়ে থাকে।এলাকা অনুযায়ী সময়টা ভিন্নতা হয়।তবে যে কোন সময় অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করতে পারবেন।

বিস্তারিতঃ ঘরে বসে নিজেই অনলাইনে জন্মনিবন্ধের আবেদন করুন ২০২২

অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন:-

অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড করার জন্য আবেদন করতে হলে প্রথমে নিচের লিংকে ক্লিক করুনঃ-

নতুন ভোটার আইডি কার্ড করার নিয়মঃ ধাপঃ-১ম

পুরো নাম ইংরেজিতে লিখতে, জন্ম তারিখ, এবং একটি কেপচর পূরণ করতে হবে আপনি, এখন আপনি আপনার নাম জন্ম নিবন্ধন এর মধ্যে যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেইভাবে দিবেন। আপনার সকল তথ্য আপনার জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে যেভাবে রয়েছে সেভাবে দিবেন ইংরেজি নাম দেওয়ার সময় সঠিকভাবে দিবেন আপনার সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন এর সাথে মিল রেখে দিন এবং বহাল অপশনের মধ্যে ক্লিক করুন এবং পরবর্তী ধাপে যান।

নতুন ভোটার আইডি কার্ড করার নিয়মঃ ধাপঃ- ২য়

এখানে আপনার সঠিক মোবাইল নম্বর দিয়ে বার্তা পাঠান ক্লিক করুন।


নতুন ভোটার আইডি কার্ড করার নিয়মঃ ধাপঃ- ৩য়
তারপর আপনার নাম্বারে ছয় সংখ্যার OTP কোড যাবে সেই কোডটি বসিয়ে বহাল এ ক্লিক করুন 


নতুন ভোটার আইডি কার্ড করার নিয়মঃ ধাপঃ- ৪র্থ
এখনে আপনাকে ইউজারনেম দিতে হবে। যেমনঃ (amir123) তারপর নিচের দুইটি ঘরে একিই পাসওয়ার্ড দুবার দিতে হবে দিয়ে বহাল এ ক্লিক করুন।

নতুন ভোটার আইডি কার্ড করার নিয়মঃ ধাপঃ- ৫ম

তারপর বিস্তারিত প্রোফাইল এ ক্লিক করুন।


নতুন ভোটার আইডি কার্ড করার নিয়মঃ ধাপঃ- ৬ষ্ঠ
এডিট অবসনে ক্লিক করে ফরমটা সঠিক ভাবে পূরণ করুন তারপর পরবর্তীতে ক্লিক করুন।

নতুন ভোটার আইডি কার্ড করার নিয়মঃ ধাপঃ- ৭ম

এবার এই ফরমটা পূরণ করুন যে গুলোতে (*) টিহ্ন দেয়া আছে যেই গুলো অবশ্যই পূরন করতে হবে) তারপর পরবর্তীতে ক্লিক করুন। 

 

নতুন ভোটার আইডি কার্ড করার নিয়মঃ ধাপঃ- ৮ম
এবার এই ফরমটা পূরণ করুন যে গুলোতে (*) টিহ্ন দেয়া আছে যেই গুলো অবশ্যই পূরন করতে হবে) তারপর পরবর্তীতে ক্লিক করুন।
নতুন ভোটার আইডি কার্ড করার নিয়মঃ ধাপঃ- ৯ম
এবার পরবর্তীতে ক্লিক করুন। 

নতুন ভোটার আইডি কার্ড করার নিয়মঃ ধাপঃ- ১০তম
সবকিছু ঠিকটাক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন।
নতুন ভোটার আইডি কার্ড করার নিয়মঃ ধাপঃ- ১১তম
এবার ডাউনলোট বাটনে ক্লিক করে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।

নতুন ভোটার আইডি কার্ড করার নিয়মঃ ধাপঃ- ১১ত
ঠিক নিচের মতো এই রকম একটি ফরম আসবে ফরমটি যে কোন কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে বের করে নিন।
ব্যাস কাজ শেষ, আশা করি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি আর যদি কেহ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদের ভিডিও তে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ।


Next Post Previous Post
2 Comments
  • EarningLive.com
    EarningLive.com ২৬ মে, ২০২২ এ ৯:৪১ AM

    Good post

  • EarningLive.com
    EarningLive.com ৭ সেপ্টেম্বর, ২০২২ এ ৪:২৩ AM

    Thanks

Add Comment
comment url