এসইও (SEO) কি? কিভাবে এসইও (SEO) করবেন বিস্তারিত যেনে নিন - SunamTrick

এসইও (SEO) কি?

এসইও (SEO)এর পূর্ণরূপ হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান। এসইও (SEO) হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপৃষ্ঠাকে অনুসন্ধান ইঞ্জিন ব্যবহারকারীদের অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা। সহজ কথায় আমরা যখন গুগল কিংবা অন্য যেকোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ করি, তখন গুগল কিংবা ঐ সার্চ ইঞ্জিন কতগুলো রেজাল্ট দেখায় সেখান থেকে আমরা আমাদের পছন্দমত লিংকে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ভিজিট করে আমাদের দরকারি তথ্য খুঁজে পাই। আর যেই কারণে গুগল কিংবা কোন সার্চ ইঞ্জিন ওই রেজাল্টগুলো দেখায়, সেই কারণ কিংবা পদ্ধতিকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।


সার্চ ইঞ্জিন কিঃ

SEO এর শুরুতে জানা লাগবে What is Search Engine মানে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে আপনার তথ্য খুঁজার ইঞ্জিন। এখানে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য খুব সহজে খুজে পেতে পারেন। বর্তমান বিশ্বে অনেক সার্চ ইঞ্জিন বের হয়েছে। তার মধ্যে কয়েকটি বিখ্যাত সার্চ ইঞ্জিনের নাম হলঃ গুগল (Google), ইয়াহু (Yahoo!), বিং (Bing) ইত্যাদি। আপনি এসব সার্চ ইঞ্জিন এ SEO করতে পারবেন খুব সহজে। আর এগুলো বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় ইউজারদের কাছে।

কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে?


সার্চ ইঞ্জিন World Wide Web এর সকল ধরনের ওয়েবসাইটসহ প্রত্যেকটি সাইটের সকল লিংক ভিজিট অর্থাৎ Crawling করার মাধ্যমে সকল প্রকার ডাটাবেজ Index করে Save করে নেয়। পরবর্তীতে সার্চ ইঞ্জিন Search Query অনুযায়ী ব্লগের Index করা ভালমানের ডাটাগুলো সার্চ রেজাল্টে ক্রমান্বয়ে প্রকাশ করে থাকে। এ ক্ষেত্রে আপনি যত ভালোভাবে আপনার ব্লগটি Search Engine Optimization করবেন, সার্চ রেজাল্টের তত উপরে আপনার ব্লগটির কনটেন্ট দেখতে পাবেন।

কিভাবে এসইও (SEO) করবেন?

কিভাবে এসইও করা যায় বা আপনি যদি এসইও করতে চান তাহলে কিভাবে তা করবেন? এই প্রশ্নের উত্তর আসলে অল্প কথায় দেয়া সম্ভব নয়। তবে আপনাকে একটা সার্বিক দেয়ার চেষ্টা করছি অল্প কথায়। আসুন শুরু করি, এসইও আসলে দুই ধরনের হয়ে থাকে, অনপেজ এসইও এবং অফপেজ এসইও।

এসইও (SEO)এর প্রকার

এসইও (SEO) মূলত দুই প্রকার। যথা, 

(১) অফপেইজ এসইও (off-page seo)

(২) অনপেইজ এসইও (onpage seo)


অফ পেইজ এসইও (off-page seo)কি?

অফ পেজ এসইও মানে হলো, নিজের ওয়েবসাইটকে এমন কিছু টেকনিক ব্যবহার করে “সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন” করা, যেখানে সোজা ভাবে ওয়েবসাইটের ভেতরে কাজ করতে হয়না। মানে, এই মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য, আপনার সম্পূর্ণ ভাবে ওয়েবসাইটের বাইরে গিয়ে কিছু এসইও টেকনিক (seo technique) ব্যবহার করতে হবে।

অন পেইজ (On-Page SEO) কি?

Onpage SEO হলো Website এর ভিতরে এসইও এর সকল Rules and Regulation মেনে এবং Google ও User Friendly করে Optimized করা। এই ক্ষেত্রে আপনাকে কনটেন্ট, ডেসক্রিপশন, টাইটেল এবং মেটা ট্যাগ অর্থাৎ আপনার সাইটের ভেতরের Elements গুলি Optimized করতে হয়। অন পেজ ফ্যাক্টর্সগুলি হল Content Management, Keyword Optimization, Internal Link, External Link, Page Speed Optimization ইত্যাদি।


যাই হোক (SEO) সম্পর্কে মোঠামুটি ধরনা আপনি যদি আমাদের আর্টিকেলটি ভালভাবে পড়ে থাকেন তাহলে এসইও কি আর এর প্রয়োজনীয়তা কি, এই সম্পর্কে জানতে পেরেছেন। আমরা আসলে চেষ্টা করেছি সহজে আপনাদেরকে খুবই সহজ ভাবে একটু একটু করে বুঝাতে আর না হয় আপনাদের মাথায় একসাথে এতকিছু ঢুকবেনা তাই একসাথে এত লম্বা পোস্ট না করে অল্প অল্প দিয়ে শুরু করেছি ইনশা আল্লাহ (SEO) এর সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত গাইড লাইন দেওয়ার চেষ্টা করব।

আপনাদের সকলেরই সহযোগিতার আশা করছি। আমাদের চ্যানেলটি Subscribe করে আমাদের পাশে থাকুন।

...
….


যোগাযোগঃ
….
Facebook ID ••••→→মেসেজ করুন
•••
Like on My Facebook Page:- All Sim Offer 2020
……….
Masud Ahmed

পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন l ভাল লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url