ঘরে বসে নিজেই অনলাইনে জন্মনিবন্ধের আবেদন করুন ২০২৪ - Sunamtrick

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!

SunamTrick-এর পক্ষ থেকে আরো একটি নতুন টিউনে আপনাকে স্বাগতম। সো আজকে টিউনে আলোচনা করব  কিভাবে অনলাইনে ঘরে বসে জন্মনিবন্ধন আবেদন করবেন।
Brith Certificate(জন্ম সনদ) বা সেটা আমাদের কাছে জন্মনিবন্ধন নামে পরিচিত। আমার মনে হয় পৃথিবীতে এমন মানুষ খুবই কম আছে যারা কিনা জন্মনিবন্ধন কি জানেনা। সবাই জন্মনিবন্ধন সাথে পরিচিত আছি। কেনা জন্মের পর থেকে নাগরিক হিসেবে ভোটার না হওয়া পর্যন্ত জন্মনিবন্ধন দিয়ে সকল ধরনের কাজ চালিয়ে যেতে হয়।
জন্মনিবন্ধন কি? 
(Brith Certificate) জন্মনিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান ঠিকানা, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা।

জন্মনিবন্ধন করা কেন জরুরি? 
জন্ম সনদ  হলো একজন মানুয়ের জন্ম, বয়স, পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ। দেশের নাগরিক রাষ্ট্রিয় মর্যদা সকল ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে হলে নাগরিক সনদ বাধ্যতামূলক। শিশুর জন্মের ৪৫ দিন বা দেড় মাসের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে। তবে নিদিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন না করা হলে ১৮ বছরের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে এটি করতে পারবেন। তবে ১৮ বছর পার হলে ৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে।


ঘরে বসে ভোটার আইডি কার্ড এর আবেদন করুন ২০২২


জন্মনিবন্ধন কি কি কাজে লাগে?

(১) পাসপোর্ট ইস্যু (২) বিবাহ নিবন্ধন (৩) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি (৪) সরকারি-বেসরকারি কাজে নিয়োগদান (৫) ভোটার তালিকা প্রণয়ন (৬) জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি ইত্যাদি অর্থাৎ আপনার ভোটার এন আইডি না হওয়া পর্যন্ত এনডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র  যা কাজে লাগে তা আপনার জন্ম সনদ দিয়ে কাজে লাগাতে পারবেন।

কিভাবে (Brith Certificate) জন্মনিবন্ধন আবেদন করবেন?  

এখন অনলাইনে জন্মনিবন্ধন আবেদন করা খুবিই সহজ ,কেননা আগের মতো আর হাতে লিখে জন্মসনদ গুলো আর কোন কাজে ব্যবহার করতে পারবেন না। এখন থেকে জন্মসনদ ডিজিটাল নিয়মে করতে হবে এবং সেটি আপনি নিজেই পারবেন আপনার হাতের স্মার্ট ফোন দিয়ে  একদম নির্ভূলভাবে। অনেক সময় দেখা যায়, কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করলে একটা না একটা ভূল থেকেই যা আর ভুল সংশোধন করতে অনেক ঝামেলার ব্যাপার অনেক জায়গায় যেতে হয়।   আপনি আপনার হাতের ফোন দিয়ে আবেদন করেন তাহলে কোন ভূল আসবেনা সো চলুন দেখে নিয় কিভাবে অনলাইনে জন্মনিবন্ধন আবেদন করবেন।

জন্মনিবন্ধন আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুনঃ https://bdris.gov.bd/br/application

 ১ম ধাপঃ লিংকে ক্লিক করার পর আপনার জন্মস্থান সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করুন।

২য় ধাপঃ ঠিক নিচের মতো একটি ফরম আসবে সেই ফরমটি ফিলাপ করে পরবর্তী তে ক্লিক করুন।

৩য় ধাপঃ নিচের ফরমটা ফিলাপ করুন অবশ্যই মার্ক করা জাগায় ঠিক মার্ক দিয়ে পরবর্তীতে ক্লিক করুন।


৪র্থ ধাপঃ নিচের ফরমে আবেদনকারীর নাম ফোন নাম্বার দিয়ে ২টি সংযুক্তি যুক্ত করুন। সংযুক্তি যেমনঃ (১) আবেনকারী কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে থাকলে তার সার্টিফিক বা সনদ পত্র আর না হয় কোন MBBS ডাক্তারের প্রত্যয়নপত্র (২) টেক্স রশীদ জমা দিন। অবশ্যই মনে রাখবেন ফাইল দুটির সাইজ ১০০ কেবির নিচে হতে হবে। তারপর পরবর্তীতে ক্লিক করে ফরমটি প্রিন আউট করে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভা অফিসে জমা দিন।

ব্যাস কাজ শেষ, আশাকরি সবাই বুঝতে পেরেছেন, আর কেউ যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানিয়ে দিন আমি ভিডিও বানিয়ে দিব ইনশাআল্লাহ। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url