রাতে দেরি করে ঘুমানো এবং সকালে দেরি করে ওঠা মৃত্যুর কারণ

রাতে দেরি করে ঘুমানো এবং সকালে দেরি করে ওঠা মৃত্যুর কারণঃ

সুস্থ থাকতে রাতে জলদি ঘুমাতে যাওয়া এবং সকালে তাড়াতাড়ি উঠার কোনো বিকল্প নেই। যুক্তরাজ্যের একদল গবেষক বলেছেন, যারা রাতে জাগার বদ অভ্যাস গড়ে তুলেছেন তাদের 90 ভাগ নানা মানসিক রোগের শিকার হচ্ছেন। যারা সকালে দেরি করে ঘুম থেকে উঠে তাদের অকালমৃত্যুর ঝুঁকি কয়েকগুণ বেশি।এক্ষেত্রে চার লাখের বেশি মানুষের গবেষণা চালিয়েছেন ব্রিটিশ গবেষকরা। প্রবাদ আছে জলদি ঘুমাতে যাওয়া আর সকালে জলদি ঘুম থেকে উঠা সুস্বাস্থ্য সম্পদ আর জ্ঞানের পূর্ব শর্ত। এবার এই প্রবাদের পক্ষেই প্রমান দিলেন যুক্তরাজ্যের একদল গবেষক।তাদের দাবি যারা দেরি করে ঘুমাতে যান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকালমৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।গবেষকরা আরও বলেছেন, আমরা দেখেছ,  যারা দেরি করে ঘুম থেকে উঠেন তারা নানা ধরনের মানসিক ও শারীরিক জটিলতায় ভুগছেন,আর তাদের গড় আয়ু নিয়মিত সকালে ওঠা মানুষের চেয়ে সাড়ে ছয় বছর কম। নিয়মিত সকালে উঠে মাঝে মাঝে দেরি করে ঘুমান এবং যারা নিয়মিত রাত জাগেন এমন চার ধরনের মানুষের উপর গবেষণা চালানো হয়। যাতে অংশ নেয় যুক্তরাজ্যের ৩৮ থেকে ৭৩ বছর বয়সী চার লাখ ৩৩ হাজার মানুষ।গবেষণায় বলেছে যারা নিয়মিত সকালে ঘুম থেকে ওঠেন তাদের অকাল মৃত্যুর হার সবচেয়ে কম,আর যাদের দেহগড়ি অনিয়ম চলে তাদের ঝুঁকি বাড়তে থাকে। রাতে জাগার বদঅভ্যাস যারা গড়ে তুলেছেন তাদের ৯০% মানুষ হয় মানসিক রোগের শিকার ৩০ শতাংশ মানুষের ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি। এছাড়া স্নায়বিক সমস্যা থেকে শুরু করে ঝুঁকি অনাকাংশ বেড়ে যায়, তাই সুস্থ জীবনযাপনের জন্য নিয়ম করে একই সময়ে ঘুমানো। ঘুমানোর সময় মোবাইল এবং ল্যাপটপ  ব্যবহার না করার মত অভ্যাস গড়ে তোলার পরামর্শ বিট্রিশ গবেষকদের।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url