একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি কাগজ পত্র লাগবে? HSC Admission Document 2023


আস্সালামু আলাইকুম! প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছ? আশাকরি সবাই ভাল আছ। তোমাদের সবাইকে স্বাগতম সুনামট্রিক এর আরো একটি নতুন টিউনে। আজকের এই টিউনে দেখাবো, একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি কাগজ পত্র লাগবে এবং যাবতীয় কার্যক্রম । তোমারা যারা কাগজ পত্র নিয়ে কনফিউশনে আছ আজকের এই টিউনে আলোচনা করব অবশ্যই টিউনটি খুবই মনযোগ সহকারে পড়ে নিবেন।

একাদশ শ্রেণিতে ভর্তি ফরম পূরণ:- একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য তোমারা ফরম দুই ভাবে পূরণ করতে পারবা। (১) অনলাইনের মাধ্যমে (২) কলেজে গিয়ে ফরম পূরণ করতে পারবা যদি কলেজ কর্তৃপক্ষ সেই ব্যবস্থা রাখে। তাহলে কলেজে গিয়ে ফরম পূরণ করতে পারবা। আর যদি কলেজ কর্তৃপক্ষ অনলাইনে ব্যবস্থা করে রাখে তাহলে যে কোন অভিজ্ঞ কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইনে ফরম পূরণ করে নিতে পারবা। আর অবশ্যই অনলাইনে ফরম পূরণের সময় তুমি তোমার সাবজেক্ট বুঝেশুনে দিতে হবে। আবেদনের সময় অবশ্যই তুমি তোমার একটি সচল মোবাইল নাম্বার দিবা। মনে রাখবা আবেদনের সময় তুমি তোমার অফসরঃ ঈধৎফ অনুযায়ী সঠিক তথ্য দিবা যাতে কোন ক্রমে ভুল না হয়। আবেদনের ফরম অনলাইনের মাধ্যমে পূরণ করা হলে অবশ্যই দুই তিন কপি ফটোকপি সাথে রাখবা। আর যদি তুমি কলেজে গিয়ে ফরম পূরণ কর তাহলে ও দুই তিন কপি ফটোকপি করে রাখবা, যাতে করে পরবর্তীতে তোমার কাজে লাগতে পারে। কলেজের ভর্তি টাকা পরিশোধ কিভাবে করবা: কলেজ কর্তৃপক্ষ যদি অনলাইনের মাধ্যমে টাকা জমা দেওয়ার ব্যবস্থা রাখে তাহেল অবশ্যই তুমি যে টাকা পরিশোধ করতেছ তার একটি রশিদ প্রিন্ট আউট করে তোমার সাথে রাখবা। তুমি যদি কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইনের মাধ্যমে টাকা পরিশোধ কর তাহলে ঐ দোকারদার তোমাকে টাকা পাঠানোর রশিদটি তোমাকে প্রিন্ট আউট করে দিবে। যেটা তোমার কলেজে জমা দিতে হবে। আবার যদি সরাসরি কলেজে গিয়ে টাকা জমা দেও তাহলে অবশ্যই টাকা দেওয়ার রশিদটি টাকা দেওয়ার সাথে সাথে তোমার কাছে সংগ্রহ করে নিবা। কারণ ডুকুমেন্ট অবশ্যই তোমার সাথে রাখবা এই যেন ভুল নাই হয়। অনেক সময় অনেকে কলেজে গেয়ে টাকা জমা দিয়ে আশে রশিদ নেই। পরবর্তীতে তাদেরদের অনেক ঝামেলা পোহাতে হয়।
 

একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি কাগজ পত্র লাগবে:- এসএসসি পাশের মার্কশীট স্কুল থেকে তুমি সংগ্রহ করে ২/৩টি ফটোকপি করে রাখবা। অর্জিনালটি কলেজে নিবে। তা পরবর্তীতে আবার তুমি কলেজ থেকে নিতে পারবা। মনে রাখবা এসএসসি পাশের মার্কশীট ছাড়া তুমি কলেজে ভর্তি হতে পারবা না কাজেই স্কুল থেকে তুমি তোমার মার্কশীটটি সংগ্রহ করে নিবা। আর যদি কারো এসএসসি পাশের মার্কশীট স্কুলে না এসে থাকে তাহলে তুমি কলেজ কর্তৃপক্ষকে বলো তোমার সকল ফরম পূরণ করে নিতে তোমার মার্কশীট এখনো আসে নাই আসলে পরবর্তীতে তুমি দিয়ে দিবা তাহলে কলেজ কর্তৃপক্ষ সেটা মেনে নেবে। পরবর্তীতে তুমি স্কুল থেকে সংগ্রহ করে কলেজে দিয়ে দিবা।
 

এসএসসি পাশের প্রশংসাপত্র: স্কুল থেকে তুমি তোমার এসএসসি পাশের প্রশংসাপত্র সংগ্রহ করে নিবা। অবশ্যই ফটোকপি ২/৩টি করে নিবা।
 

এসএসসি পাশের এডমিট কার্ড:- এসএসসি পাশের এডমিট কার্ড যেটা দিয়ে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো। অবশ্যই ফটোকপি ২/৩টি করে সাথে রাখবা প্রত্যেকটি ডুকুমেন্টের ২/৩টি করে ফটোকপি করে তোমার সাথে রাখবা।
 

এসএসসি পাশের রেজিস্ট্রেশন কার্ড:- এসএসসি পাশের রেজিস্ট্রেশন যেটা দিয়ে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো। অবশ্যই ফটোকপি ২/৩টি করে সাথে রাখবা প্রত্যেকটি ডুকুমেন্টের ২/৩টি করে ফটোকপি করে তোমার সাথে রাখবা।
 

শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের ছবি:- ভর্তিকৃত শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের ৪ থেকে ৮ কপি ছবি ও স্ট্যাম সাইজের ২ থেকে ৪ কপি ছবি তোলে নিবা অনেক কলেজে ৪/৫ কপি ছবি হলেই চলে। ছবি তোলার জন্য স্কুল ড্রেস জরুরী নয়। শিক্ষার্থীর এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধনের ফটোকপি। শিক্ষার্থীদের অভিভাবক এর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের দুই থেকে চার কপি ছবি-যে কোন একজন অভিভাকের।
 

সিকিউরটি কোড:- একাদশ ভর্তি আবেদনের সিকিউরটি কোডটি সাথে রাখবা যদি কলেজের প্রয়েজন পরে।
 

কলেজের ভর্তির টাকা:- কলেজে ভর্তি হতে যে টাকা লাগবে তা তুমি সাথে করে নিয়ে যাবা। কলেজের ভর্তির জন্য একেক কলেজ একেক পরিমাণ টাকা নির্ধারণ করে থাকে যেমন শিক্ষাবোর্ড থেকে কলেজের ভর্তি ফি টা নিধারণ করে থাকে দেখা যা তা থেকে অনেক কলেজে ১০০০ বা ২০০০০ টাকা বেশী রাখতে পারে বিভিন্ন বিষয় দেখিয়ে তারা। তোমার কলেজে ভর্তির জন্য কত টাকা ধরে তুমি কলেজের নাম সহ একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। কলেজের ভর্তির ফরমটা তোমরা অবশ্যই ফটোকপি করে রাখবা কেমন। ব্যাস এতটুকুই কাজ।
তাহলে আজকের টিউনটি এখানেই শেষ করছি ভালো থেকো সবাই আবারো দেখা হবে নতুন কোনো টিউনে। আল হাফেজ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url